Dhaka 4:29 pm, Thursday, 12 February 2026
[gtranslate]
News Title :
প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন। অনার্স পরীক্ষায় মেহেদী হাসান প্রিন্সের সফলতার সাথে উত্তীর্ণ যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস যশোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল আলজেরিয়ায় যশোর বিভাগ গঠনের যৌক্তিকতা ও জনদাবি বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব: বাংলাদেশে পরিবর্তনের নতুন ধারা একজন শিল্পোদ্যোক্তার বাস্তবমুখী চিন্তা-ভাবনা স্বাস্থ্যই সম্পদ: খাবারে সচেতনতার গুরুত্ব

“সত্যকে চেপে রাখা যায় না” — আজহারুল ইসলামের খালাসে জামায়াত আমিরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্টঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়কে “সত্য ও ন্যায়ের বিজয়” হিসেবে উল্লেখ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকের রায় প্রমাণ করে দিয়েছে—সত্যকে কখনো চেপে রাখা যায় না।”

তিনি বলেন, “যারা ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এনে আমাদের নেতাদের বিরুদ্ধে সাজানো মামলা করেছিল, তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে দমন করা। সেই ষড়যন্ত্রে বিচার ব্যবস্থাকেও ব্যবহার করা হয়েছিল একটি হত্যার অস্ত্র হিসেবে।”

জামায়াত আমির আরও বলেন, “শেখ হাসিনার শাসনামলে আমাদের শীর্ষ ৬ জন নেতাকে পরিকল্পিতভাবে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। বহু নেতাকর্মীকেও গুম ও হত্যা করা হয়েছে। আজকের রায়ে প্রমাণ হয়েছে, সেইসব রায় রাজনৈতিক প্রভাবিত ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল।”

তিনি অভিযোগ করেন, “বিচারের নামে এক সময় দেশে প্রহসন চালানো হয়েছে। আন্তর্জাতিক মহল, মানবাধিকার সংস্থা এবং আইন বিশেষজ্ঞরা স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার চাইলেও সরকার তা উপেক্ষা করেছে। কারণ, তাদের মূল লক্ষ্য ছিল আমাদের নেতাদের জীবননাশ করা।”

ডা. শফিকুর রহমান বলেন, “অনেক নেতার ওপর ভয়ভীতি, নির্যাতন এবং চাপ প্রয়োগ করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা হয়েছিল। কিন্তু আমাদের নেতারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।”

এটিএম আজহারুল ইসলামের খালাসকে তিনি ন্যায়ের জয় বলেও আখ্যায়িত করেন। বলেন, “এই রায় আমাদের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি সেইসব শহীদ নেতাদের স্মরণে আমাদের বেদনারও। আমরা এখনো তাদের হত্যার বিচার ও পূর্ণ ন্যায়বিচারের অপেক্ষায় আছি।”

সংবাদ সম্মেলনের শেষ দিকে জামায়াত আমির দেশবাসী, গণমাধ্যম, মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—যাতে অতীতের রাজনৈতিক প্রভাবিত মামলাগুলোর পূর্ণ পুনর্মূল্যায়ন এবং সত্য উন্মোচনে সক্রিয় ভূমিকা রাখা হয়।

তিনি বলেন, “আজহারুল ইসলামের খালাস ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন।

“সত্যকে চেপে রাখা যায় না” — আজহারুল ইসলামের খালাসে জামায়াত আমিরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

Update Time : 08:15:01 pm, Tuesday, 27 May 2025