News Title :
প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন। অনার্স পরীক্ষায় মেহেদী হাসান প্রিন্সের সফলতার সাথে উত্তীর্ণ যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস যশোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল আলজেরিয়ায় যশোর বিভাগ গঠনের যৌক্তিকতা ও জনদাবি বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব: বাংলাদেশে পরিবর্তনের নতুন ধারা একজন শিল্পোদ্যোক্তার বাস্তবমুখী চিন্তা-ভাবনা স্বাস্থ্যই সম্পদ: খাবারে সচেতনতার গুরুত্ব

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে এবং জাপান সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি টোকিও পৌঁছান। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ফ্লাইটটি জাপানের উদ্দেশে রওনা হয়।

সফরকালে ড. ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও জাইকার সঙ্গে আলোচনার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সফরে বাংলাদেশের এক লাখ দক্ষ জনশক্তি জাপানে পাঠানো, মাতারবাড়ি-মহেশখালী প্রকল্পে বিনিয়োগ, এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই মূল এজেন্ডা।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে অন্তত ৭টি সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে। ঢাকা-টোকিও সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও সামরিক খাত এই সফরে অগ্রাধিকার পাবে না। এছাড়া বন্ধ থাকা সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়টিও আলোচনায় আসবে। সফরে জাপানের কাছে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণের প্রস্তাবও তুলে ধরা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Update Time : 12:28:34 pm, Wednesday, 28 May 2025