News Title :
প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন। অনার্স পরীক্ষায় মেহেদী হাসান প্রিন্সের সফলতার সাথে উত্তীর্ণ যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস যশোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল আলজেরিয়ায় যশোর বিভাগ গঠনের যৌক্তিকতা ও জনদাবি বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব: বাংলাদেশে পরিবর্তনের নতুন ধারা একজন শিল্পোদ্যোক্তার বাস্তবমুখী চিন্তা-ভাবনা স্বাস্থ্যই সম্পদ: খাবারে সচেতনতার গুরুত্ব

গণতন্ত্র আজও বাধাগ্রস্ত: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের মন্তব্য

  • Reporter Name
  • Update Time : 08:07:10 pm, Thursday, 29 May 2025
  • 470 Time View

ডিএনএ নিউজ ডেস্ক | ঢাকা, বৃহস্পতিবার:
দেশে গণতন্ত্র এখনও বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

খালেদা জিয়া বলেন,
“এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বনির্ভরতা, উন্নয়ন ও জাতীয়তাবাদের পথিকৃৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে জীবন দিয়েছেন, সেই গণতন্ত্রের অগ্রযাত্রা আজও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন,
“শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।”

বিএনপি চেয়ারপারসন জানান, প্রতি বছর মে মাসের এই দিনটি তাদের পরিবারে ফিরে আসে এক বেদনাবিধুর স্মৃতি হয়ে।
“এই দিনে শুধু আমাদের পরিবার নয়, সমগ্র দেশই হয়ে পড়েছিল শোকাহত ও অভিভাবকহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিলেন এমন একজন নেতা, যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতির সঙ্গে নিজেকে অবিচ্ছেদ্য করে তুলেছিলেন।”

তিনি বলেন,
“চট্টগ্রামেই তিনি শহীদ হয়েছেন, একজন সফল, সৎ, দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে।”

খালেদা জিয়া নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলুন। শহীদ জিয়ার যে রাজনীতি ছিল গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সবার সমস্যার সমাধান করা, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন।

গণতন্ত্র আজও বাধাগ্রস্ত: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের মন্তব্য

Update Time : 08:07:10 pm, Thursday, 29 May 2025