News Title :
প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন। অনার্স পরীক্ষায় মেহেদী হাসান প্রিন্সের সফলতার সাথে উত্তীর্ণ যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস যশোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল আলজেরিয়ায় যশোর বিভাগ গঠনের যৌক্তিকতা ও জনদাবি বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব: বাংলাদেশে পরিবর্তনের নতুন ধারা একজন শিল্পোদ্যোক্তার বাস্তবমুখী চিন্তা-ভাবনা স্বাস্থ্যই সম্পদ: খাবারে সচেতনতার গুরুত্ব

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

  • Reporter Name
  • Update Time : 11:34:30 am, Friday, 30 May 2025
  • 918 Time View

নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচনে বিজয়ী হতে হলে ক্লান্তিহীন পরিশ্রম অপরিহার্য। দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সেভাবে প্রস্তুতি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর দিদার মার্কেটস্থ সাফা আর্কেডে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল নির্বাচনী দায়িত্বশীল সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমীর, সংসদীয় দলের সাবেক হুইপ ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানুল্লাহ, মুহাম্মদ জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলিম প্রমুখ।
উক্ত দায়িত্বশীল সমাবেশে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপি আরও বলেন, আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রস্তুতি নিতে হবে। দিনের পথে যারা থাকে তারা পরস্পর ভাই-ভাই। এই সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি-বিদেশি ষড়যন্ত্র এই দায়িত্বশীলদেরই মোকাবিলা করতে হবে।

সভাপতির বক্তব্যে অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান বলেন, অতীতের তুলনায় বর্তমানে জামায়াতে ইসলামীর প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। দেশের মানুষ দেশকে নতুন আঙ্গিকে দেখতে চায়। দেশের আমানত তারা জামায়াতে ইসলামীকে তুলে দিতে চায়। আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের বিগত ১৫ বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসনামলে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

সম্মেলনে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের ২৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

Update Time : 11:34:30 am, Friday, 30 May 2025