News Title :
প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন। অনার্স পরীক্ষায় মেহেদী হাসান প্রিন্সের সফলতার সাথে উত্তীর্ণ যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস যশোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল আলজেরিয়ায় যশোর বিভাগ গঠনের যৌক্তিকতা ও জনদাবি বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব: বাংলাদেশে পরিবর্তনের নতুন ধারা একজন শিল্পোদ্যোক্তার বাস্তবমুখী চিন্তা-ভাবনা স্বাস্থ্যই সম্পদ: খাবারে সচেতনতার গুরুত্ব

স্বদেশ ইসলামী লাইফের নতুন সিইও তরুন বীমা সংগঠক এ জেড কাওছার

তরুণ বীমা সংগঠক এ জেড কাওছার স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর পর ২০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং কোম্পানির উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তাগন তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

২০০৩ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা খাতে যাত্রা শুরু করেন এ জেড কাওছার। এরপর দেশের বিভিন্ন জীবন বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে স্বদেশ ইসলামী লাইফে যোগদানের পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিক্ষাজীবনেও তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পরে আইএবিআইটি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় (এইচআরএম) এমবিএ ডিগ্রি লাভ করেন।

বীমা খাত দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকলেও তরুণ নেতৃত্বের উত্থান নতুন আশার সঞ্চার করছে। বীমা শিল্পের বিশেষজ্ঞদের মতে, তরুণ নির্বাহীরা নতুন দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিনির্ভর কৌশল ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের মাধ্যমে এই খাতকে আরও প্রাণবন্ত করতে পারবেন।

স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ আশা করছে, এ জেড কাওছারের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ কোম্পানির উন্নতি ও প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ নেতৃত্বের এ ধারা দেশের বীমা খাতের সামগ্রিক উন্নয়নেও দিকনির্দেশক হয়ে উঠতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন।

স্বদেশ ইসলামী লাইফের নতুন সিইও তরুন বীমা সংগঠক এ জেড কাওছার

Update Time : 03:50:37 pm, Wednesday, 20 August 2025