News Title :
প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন। অনার্স পরীক্ষায় মেহেদী হাসান প্রিন্সের সফলতার সাথে উত্তীর্ণ যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস যশোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল আলজেরিয়ায় যশোর বিভাগ গঠনের যৌক্তিকতা ও জনদাবি বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব: বাংলাদেশে পরিবর্তনের নতুন ধারা একজন শিল্পোদ্যোক্তার বাস্তবমুখী চিন্তা-ভাবনা স্বাস্থ্যই সম্পদ: খাবারে সচেতনতার গুরুত্ব

যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাওয়ায় যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের দড়াটানা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।

মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরওয়ার ও আশা লতা, অভয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী শাহ জাহান কবির, যশোর জেলা যুবশক্তির আহবায়ক ইমদাদ হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাঈদ সান, যুগ্ম আহবায়ক রুহিত, যুগ্ম সদস্য সচিব নাদিম হাসান, সংগঠক পল্লব, রিয়াজসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী।

সমাবেশে প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান বলেন, “২৪’র গণঅভ্যুত্থানের পর গঠিত তারুণ্যনির্ভর এই দল ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। এই দেশ আর কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না এবং দেশে কোনো স্বৈরাচার জন্ম নিতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “সামনের দিনে এনসিপি এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি বা বৈষম্য। তরুণ প্রজন্মের নেতৃত্বেই গড়ে উঠবে ন্যায় ও সমতার বাংলাদেশ।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন।

যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস

Update Time : 07:46:49 pm, Wednesday, 5 November 2025