News Title :
প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন। অনার্স পরীক্ষায় মেহেদী হাসান প্রিন্সের সফলতার সাথে উত্তীর্ণ যশোরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল অনুষ্ঠিত : নিবন্ধন উদযাপনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস যশোরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি ঘোষণা মুখ্য সমন্বয়কের পদ ছাড়লেন নাসীরুদ্দীন পাটওয়ারী নৌপরিবহন ও জাহাজ নির্মাণ খাতের প্রতিনিধিদল আলজেরিয়ায় যশোর বিভাগ গঠনের যৌক্তিকতা ও জনদাবি বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্ব: বাংলাদেশে পরিবর্তনের নতুন ধারা একজন শিল্পোদ্যোক্তার বাস্তবমুখী চিন্তা-ভাবনা স্বাস্থ্যই সম্পদ: খাবারে সচেতনতার গুরুত্ব

আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন সভাপতি

  • Reporter Name
  • Update Time : 04:44:06 pm, Saturday, 31 May 2025
  • 906 Time View

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে। বৃহস্পতিবার বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে তিনি দায়িত্ব পান।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক হিসেবে অনুমোদন পান বুলবুল। একইসঙ্গে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন বাতিল করে এনএসসি।

বিসিবির নতুন সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

ফারুক আহমেদের কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে সরকার তাকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। পরে ৮ পরিচালকের অনাস্থার মুখে তিনি দায়িত্ব হারান।

নতুন সভাপতি বুলবুল বলেছেন,“আমার প্রধান লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন। আমি দীর্ঘমেয়াদে দায়িত্বে থাকতে আগ্রহী নই।”

তিনি চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বিসিবিতে দায়িত্ব নেওয়ার আগে বুলবুল আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার ও হাইপারফরম্যান্স ইউনিটের প্রধান হিসেবে কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রতারক চক্রের প্রধান ও পরিচালনাকারী মেহেবুবা আফতাব সাথীকে ধরিয়ে দিন।

আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন সভাপতি

Update Time : 04:44:06 pm, Saturday, 31 May 2025