Dhaka 8:52 pm, Wednesday, 14 January 2026
[gtranslate]

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ, প্রধান অতিথি ভার্চুয়ালি তারেক রহমান

বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আজ বুধবার (২৮ মে) অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর নয়াপল্টনে। সমাবেশ শুরু হবে দুপুর ২টায়, প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। আয়োজকরা আশা করছেন, সমাবেশে অংশ নেবেন অন্তত ১৫ লাখ তরুণ, যা হবে ‘একটি ঐতিহাসিক শক্তি প্রদর্শন’।

যুবদল সভাপতি মোনায়েম মুন্না জানিয়েছেন, এই সমাবেশ তারুণ্যের স্বপ্ন, ঐক্য ও শক্তির প্রতিচ্ছবি। সমাবেশস্থলে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ, জেলা থেকে আগতদের জন্য রয়েছে খাবার ও আবাসনের ব্যবস্থা।

দলীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে মাঠপর্যায়ে ছিল ব্যাপক প্রস্তুতি। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন সমাবেশে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ, প্রধান অতিথি ভার্চুয়ালি তারেক রহমান

Update Time : 11:35:54 am, Wednesday, 28 May 2025